দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ‘ফ্যামিলি কার্ড ২০২৬’ কর্মসূচির শুমারির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক সুপারিশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিয়োগপ্রত্যাশী কয়েকজন প্রার্থী।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
অভিযোগকারীদের দাবি, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীদের সুপারিশের ভিত্তিতে তাদের আত্মীয়-স্বজনদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি একই পরিবারের স্বামী-স্ত্রীও সুপারিশের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন পরীক্ষার্থী।
তাদের অভিযোগ, লিখিত পরীক্ষায় ভালো ফল করেও অনেক মেধাবী ও যোগ্য প্রার্থী চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী বলেন, যোগ্যতা ও মেধার পরিবর্তে যদি সুপারিশই নিয়োগের প্রধান বিবেচ্য হয়, তাহলে পরীক্ষা নেওয়ার প্রয়োজন কী এ নিয়ে প্রশ্ন রয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।
তবে স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেছেন ঘোড়াঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা। তিনি বলেন, এই নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের স্বজনপ্রীতি হয়নি। যাঁদের নিয়ে অভিযোগ করা হচ্ছে, তাদের আমি চিনি না।
যে আই